ধলাই নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ঢালার মুখ নামক স্থানে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আসাদুজ্জামান আসাদ (২০) উপজেলার নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা।
স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ধলাই নদীর ঢালার মুখ নামক স্থান থেকে চলছে ইজারা বহির্ভুত বালু উত্তোলন। গত ১৬ আগস্ট এ জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাজনগর নতুন বস্তির বেপারি গ্রুপ ও ঢালার পাড় শাহীন, মানিক, নূর আলম গ্রুপের মধ্যে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ তৈরি হয়। এসময় ব্যাপারী গ্রুপের আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নিহত তরুণের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed