Main Menu

দিরাইয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক আবু হানিফা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলের দিকে পৌর শহরের দাউদপুর গ্রামে পুলিশের সামনেই এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে প্রথমে দিরাই হাসপাতালে ভর্তি করা হয় । পরে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

স্থানীয় সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন কালে সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে ট্রিপল হত্যা মামলার পরোয়নাভুক্ত আসামী উজ্জল ও তার সহযোগীদের হাতে সস্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবু হানিফা।

এর আগে উজ্জল ও তার বাহিনীর হাতে হামলার শিকার হন সাংবাদিক এমরান হোসেন।

Manual6 Ad Code

জানা গেছে, দাউদপুর গ্রামের হাজী আবু জাহের চৌধুরীর বাসায় তার মেয়ে সাহেরা খানম চৌধুরী ও সৎভাই জুলহাসসহ অন্যদের মধ্যে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সাহেরা খানমের ছেলে সোহেল মিয়া তাদের দুতলা বাসায় বৈদ্যুতিক মিটারের সংযোগ দিতে গেলে সৎ মামা জুলহাস ও তার লোকজন চড়াও হয়ে উঠে এবং হুমকি ধমকি দেয়। এরপর সোহেলের বোন দিলারা খাতুন পরিস্থিতি খারাপ দেখে দিরাই থানা পুলিশ কে খবর দেন। খবর পেয়ে দিরাই থানার এসআই সজিব দত্ত ও এস আই রাজেশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

Manual1 Ad Code

খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক আবু হানিফ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। এর কিছুক্ষন পর উজ্জলের নেতৃত্বে তার সহযোগীরা জুলহাসের পক্ষ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাহেরা খাতুনের বাসায় তান্ডব চালায়। এ সময় সাংবাদিক আবু হানিফ চৌধুরী ঘটনার ছবি তুলতে গেলে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। স্থনীয়দের সহযোগিতায় হামলার শিকার সাংবাদিক আবু হানিফ চৌধুরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহত সাংবাদিক আবু হানিফ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি হামলার শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান জানান, বাসার ভেতর হামলার খবর পেয়ে পুলিশের ইমার্জেন্সি ফোর্স পাঠানো হয়। বাইরে হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্ঠা চলছে।

ঘটনাস্থলে উপস্থিত এস আই সজিব দত্ত বলছেন, আমি বাসার ভেতরে ছিলাম, গেইটের সামনে ঘটনা ঘটেছে। ৭ নং ওয়ার্ড কউন্সিলর লিটন রায় জানান, পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করছি। এ সময় বহিরাগতদের বাড়াবাড়িতেই সাংবাদিকের উপর হামলা হয়েছে।

Manual3 Ad Code

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সাংবাদিকের উপর হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জাানন ওসি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code