ছাতকে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ছাতক সংবাদদাতা: ছাতকে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার (১৬ আগস্ট) রাতে পৌর শহরের বাশখালা গ্রামের আরিফিন বেগম (৪৬) কে বাড়ির পাশের কালভার্টের কাছে খালের পানিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন লোকজন।
তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ওই মহিলাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আরেফিন বেগম বাশখালা গ্রামের মোজাফফর আলীর স্ত্রী। সোমবার ছেলে বিল্লালের স্ত্রীর সাথে ঝগড়া হয় আরেফিন বেগমের। এ নিয়ে মোজাফফর আলী মারধর করেছেন স্ত্রী আরেফিন বেগম ও পুত্রবধূকে।
স্থানীয় একাধিক লোকের ধারণা মারপিটের ঘটনায় অভিমানে আরেফিন বেগম বিষপান করে অজ্ঞান অবস্থায় ওই খালে পড়েছিলো।
এদিকে ময়না তদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে আরেফিন বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
Related News
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ীRead More



Comments are Closed