শোক দিবসে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগ আগামী ১৫ আগস্ট’২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করবে। এ উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ ১৫ আগস্ট’ ২১ রবিবার নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-
সকাল ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া, দুপুর ১২টায় জেলা পরিষদের সামনে অসহায়, দুস্থ, এতিম ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
উক্ত কর্মসূচি সমূহে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed