নর্থ ইষ্ট মেডিকেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ প্রাইভেট লি. এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা বর্তমানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. মোহাম্মদ আফজাল মিয়া কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন গত ৫ আগস্ট বৃহস্পতিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর গতকাল রবিবার করোনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।
তাঁদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। করোনায় আক্রান্ত এবং উপসর্গ থাকা রোগীদের চিকিৎসার জন্য প্রথম থেকেই নর্থ ইষ্ট মেডিকেল কলেজ প্রাইভেট লি. এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিপণন কর্মকর্তা (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা আগের তুলনায় বর্তমানে অনেকটা ভালো রয়েছেন। তাঁরা দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed