পিকআপে যাত্রী পরিবহন, উল্টে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রী পরিবহণের সময় একটি পিকআপ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৬ জন নিহত হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, একটি পিকআপে কিছু মানুষ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Related News
পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
Manual4 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলাRead More
পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক
Manual4 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যRead More



Comments are Closed