মাওলানা আতহার উদ্দীন মোল্লা আহমাদাবাদীর ইন্তেকাল
মুহাম্মদ আবদুল কাহহার, মির্জাগঞ্জ-পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার প্রবীণ আলেম, আহমাদাবাদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও বহু গ্রন্থ প্রণেতা এ এস এম আতহার উদ্দিন মোল্লা আহমাদাবাদী আর নেই। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ১:৫০ মিনিটের সময় মির্জাগঞ্জ মোল্লা মানযীলে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং অনেক গুণগ্রাহী ভক্তবৃন্দ রেখে যান।
বৃহস্পতিবার বাদ আসর নিজের প্রতিষ্ঠিত আহমাদাবাদ কমপ্লেক্স প্রাঙ্গণে জানাজা শেষে মাদ্রাসার পাশেই তাকে দাফন করা হয়।
ছেলে হাফেজ আহসান উল্লাহর অনুরোধে পাংগাশিয়া দরবারের গদ্দীনিশীন পীর মাওলানা শাহ মুহাম্মদ ওয়ালি উল্লাহ নামাজের ইমামতি করেন। জানাযা পূর্ব সময়ে স্থানীয় অনেক ওলামায়ে কেরাম স্মৃতিচারণকরত দুয়া চেয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মাওলানা এ এস এম আতহার উদ্দীন মোল্লা আহমাদাবাদী ১৯৩৯ সালে দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখক হিসেবে তাঁর খ্যাতি বিশ্বব্যাপী। ইসলামিক ফাউন্ডেশনসহ অন্যান্য প্রকাশনী থেকে প্রায় চল্লিশটির বেশী বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (র) এর জীবনী, গাজী মাওলানা ইমামুদ্দীন বাঙ্গালী (রহ), সাইয়্যেদ ফতেহ আলী ওয়ায়েসী (রহ) জীবনী ও কর্ম, কুরআন-সুন্নাহর আলোকে মাতাপিতা ও সন্তানের অধিকার। এছাড়াও তার অপ্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। ইসলামিক ফাউন্ডেশন থেকে কিছু গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed