৭ হাজার কিমি সাঁতরে মক্কা যাওয়ার চেষ্টা, যুবক আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া থেকে প্রায় সাত হাজার কিলোমিটার সাঁতরে সৌদি আরবের মক্কায় যাওয়ার চেষ্টা করেছিলেন মালয়েশিয়ার ২৮ বছর বয়সী এক যুবক। এ উদ্দেশে সমুদ্রে ঝাঁপিয়ে পড়া ওই যুবককে উদ্ধার করে স্থানীয় মেরিন পুলিশ।
পরে তার মানসিক অবস্থা যাচাইয়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে। সেখানে ওই যুবক পুলিশকে জানান, তিনি সাঁতরে মক্কা যেতে চান। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দেশটির পুলিশ আরও জানায়, গত ২ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে পুলিশ একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তি স্থানীয় তানজুং সিটি মেরিনার কাছে সমুদ্রে ভেসে ছিলেন তখন। তাকে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর জানতে পারি এই ব্যক্তিই তিন সপ্তাহ আগে এই স্পট থেকে ঝাঁপ দিয়েছিলেন।
তবে কি কারণে তিনি এত দীর্ঘ পথ সাঁতরে পবিত্র মক্কা শহরে যেতে চান; তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই ঘটনার পর ওই যুবককে পেনাং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সেখানে তার মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা হয়। এখন অধিকতর চিকিৎসার জন্য তাকে জালান পেরাক মানসিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এমনকি তার প্রস্রাব পরীক্ষা করা হয়েছে। তবে সেখানে কোনও মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
এই একই যুবক এর আগে গত ১২ জুলাই মালয়েশিয়ায় চলমান ন্যাশনাল রিকভারি প্রথম ধাপের লকডাউন জারি থাকায় গাড়ি-লঞ্চ না পেয়ে একই স্থান থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে এক জেলা থেকে অন্য জেলায় সাঁতার কেটেই বন্ধুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ওই সময় তাকে মাঝপথ থেকে উদ্ধার করেন পেনাং পোর্টে থাকা শ্রমিকরা।
পুলিশ বলেছে, প্রথম দফায় তিনি দীর্ঘ পথ সাঁতরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে তার মানসিক পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, মানসিক সমস্যায় ভুগছেন। তার পিতামাতা তাকে ন্যাশনাল এন্টি-ড্রাগ এজেন্সিতে নিয়ে যান মাদকে আসক্ত হওয়ার চিকিৎসা দিতে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed