Main Menu

শাহজালাল (রহ.) মাজারে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশ্বের সকলের করোনা মুক্তি চেয়ে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মাজার প্রাঙ্গণে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও মাজারের মোতাওয়ালি­ সরেকওম ফতেহউল­াহ আল আমান, সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ, উপদেষ্টা জমিরুল ইসলাম বাবলু, আলমগীর কবির, কাজী আরিফ, মধুশহিদ মাজারের মোতাওয়ালি­ আরিফুর রহমান, মাওলানা আব্দুল হক মিরাশী, আলমগীর কবির, আশরাফ ফরিদ হাসান, সালেহ আহমদ, শেখ শাকিল, দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, রাধে মলি­ক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কবির মিয়া, মো. জয়নাল, সুনু মিয়া, রিমন আহমদ প্রমুখ।

মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো.নিজাম উদ্দিন চৌধুরী। দুআ পরিচালনা করেন, হাফিজ মো. আব্দুল মালিক মঞ্জল আলী।

 

Share





Related News

Comments are Closed