সিলেটে করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৭৩১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন সিলেট জেলার, ৬ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে চার জেলায় মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৮৭৩ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৬১ জন মারা গেছেন।
নতুন শনাক্ত হওয়া ৭৩১ জনের মধ্যে ৪৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ১২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৫ হাজার ২৪৯ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৩০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৭৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৩ জন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed