Main Menu

দেশে করোনায় রেকর্ড ২৬৪ মৃত্যু, শনাক্ত ১২৭৪৪

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জন।

এছাড়া একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

এর আগে বুধবার (৪ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৮১৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed