সাবেক এমপি কলিম উদ্দিন মিলন করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন। আল-হারামাইন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: শাহেদ আহমদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
কলিম উদ্দিন আহমদ মিলন জানান, জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই তিনি শহীদ ডা: শামসুদ্দিন হাসপাতালে করোনার স্যাম্পল দেন। ২৮ জুলাই তার পজিটিভ রিপোর্ট আসে।
সাবেক এ এমপি জানান, কিছু জটিলতা থাকলেও তার শারীরিক অবস্থা ভালোর দিকে। তিনি তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed