Main Menu

করোনায় জালালাবাদ গ্যাস কর্মকর্তার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপনন উত্তর) প্রকৌশলী কে এম শামসুল আলম শাহীন।

বুধবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি…রাজিউন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (আরডিডি সিলেট-মেট্রো) প্রকৌশলী খান মো. জাকির হোসাইন।

তিনি জানান- গত ১৫ জুলাই থেকে তিনি করোনা আক্রান্ত হয়ে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শামসুল আলম শাহীনের পারিবারিক সূত্র জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর ১৫ জুলাই তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

তার ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে ওই হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়। আর বুধবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- তাদের ওখানে ভর্তির দু-একদিন পর থেকেই তার অবস্থা খারাপের দিকে চলে যায়। কোভিডের পাশাপাশি তার লাঞ্চেও ইনফেকশন ধরা পড়ে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এ অবস্থার মধ্যেই তিনি মারা গেছেন।

Share





Related News

Comments are Closed