সিলেটে ৭৮টি যানবাহনে মামলা, ১৩৬টি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে বুধবার সিলেট মহানগরীতে ৭৮টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা ও ১৩৬টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত কর্তৃক বিধি নিষেধ অমান্য করায় ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে।
করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনে কঠোর বিধি নিষেধ পালনে ও স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে কাজ করছে। এলক্ষে এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্রী ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্রী ৯৭টি টহল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি পালন করে চলছে।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৯৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমএপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের এসব তথ্য জানিয়েছেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed