গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে দুবাই প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের টুকইর গ্রামের দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের (৩৫) ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য সাফিয়াকে থানায় নিয়েছে পুলিশ।
মারা যাওয়া যুবক মইনুল ইসলাম (৩৫) একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
পুলিশ জানায়, ২৮ জুলাই বুধবার দিবাগত রাত ১২টার দিকে তারা খবর পান সাফিয়া বেগমের ঘরে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মইনুল ইসলামের লাশ উদ্ধার করে। যুবকের মৃত্যু রহস্য উদঘাটনে সাফিয়া বেগমকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিমল চন্দ্র দেব।
এদিকে, এ হত্যাকাণ্ডের কারণ নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদি হয়ে সাফিয়া বেগমসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
নিহত যুবকের স্বজনদের অভিযোগ, রাতে সাফিয়া বেগমের পরিবারের লোকজন খবর দিয়ে মইনুল ইসলামকে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে খুন করা হয়।
অন্যদিকে, সাফিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে মইনুল সাফিয়াকে উত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় রাতের বেলা সে সাফিয়ার ঘরে ঢুকার চেষ্টা করেছে। বুধবার রাতে ঘরের বেড়া কেটে মইনুল সাফিয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালালে সে দা দিয়ে কুপিয়ে মইনুলকে হত্যা করেছে।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, সাফিয়ার পরিবারের অভিযোগ- ঘরের বেড়া কেটে মইনুল ভেতরে ঢুকেছিল। সরেজমিনে ঘরের বেড়া কাটা পাওয়া গেছে। তবে নিহতের পরিবার দাবি করছে খবর দিয়ে বাড়িতে নিয়ে মইনুলকে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহত মইনুলের ছোট ভাই খসরুল ইসলাম বাদি হয়ে সাফিয়াকে প্রধান আসামী করে চারজনের নামে মামলা করেছেন। পুলিশ সাফিয়াকে আটক করেছে।
নিহত মইনুলের ঘাড়ে, পিঠে, হাতে ও আঙ্গুলে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানিয়েছেন ওসি পরিমল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed