রাজনগরে আবারো চার দোকানে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে এক দিনের ব্যবধানে আবারো ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজারে এই ঘটনা ঘটে।
এর আগে গত রবিবার উপজেলার দুটি বাজারের ৪টি দোকান থেকে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলে কোনো এক সময় চোরেরা মনসুরনগর ইউনিয়নের চৌধুরী বাজারের রায়হান এন্টারপ্রাইজ, মাহি স্টোর, গীতা ফার্মেসী ও মসাহিদ মিয়ার চায়ের দোকানে পেছন দিক দিয়ে প্রবেশ করে। এসময় রায়হান এন্টারপ্রাইজের সিগারেট, মসজিদের দানবাক্সের টাকাসহ প্রায় ২২ হাজার টাকার মালামাল, মাহি স্টোরের নগদ টাকা, সিগারেট ও সুপারি সহ ৫৮ হাজার টাকার মালামল, গীতা ফার্মেসেীর সিপ্রোসিন ট্যাবলেট ও নগদ টাকাসহ সাড়ে ৪ হাজার টাকার মালামাল, ওয়াহিদ মিয়ার চায়ের দোকান থেকে ৪০০ সিগারেট নিয়ে গেছে। এর আগে গত রবিবার দিবাগত রাতে মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজার ও রাজনগর বাজারের আরো ৪টি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এঘটনায় দুইজন ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। ওই বাজারে পাহারাদার থাকার পরেও চুরি হয়েছে। জড়িতদের খুঁজে বের করা হবে। বিস্তারিত জানার পর এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed