আসছে ইউটিউবে আয়ের নতুন ফিচার
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে নির্মাতাদের আয় বাড়াতে ‘সুপার থ্যাংকস’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ইউটিউব। এ ফিচারের মাধ্যমে নির্মাতারা তাদের দর্শকদের কাছ থেকে অতিরিক্ত আয় করতে পারবেন।
সম্প্রতি ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।
ইউটিউবের নতুন সুপার থ্যাংকস ফিচারের মাধ্যমে দর্শকেরা ন্যূনতম ২ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দিতে পারবে। দর্শকদের দেওয়া অনুদানের ৩০ শতাংশ কেটে নেবে ইউটিউব। বাকি অংশ পাবেন সংশ্লিষ্ট নির্মাতা।
ইউটিউবের সুপার থ্যাংকস ফিচারটি অনেকটা টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো কাজ করবে। দর্শক তাদের পছন্দের ক্রিয়েটরদের অর্থ প্রদানের মাধ্যমে আরও ভালো কনটেন্ট তৈরিতে সহযোগিতা করতে পারবেন।
সুপার থ্যাংকস দেওয়ামাত্রই ইউটিউব সেটাকে একটি অ্যানিমেটেড জিআইএফ ও কালারফুল মন্তেব্যের মাধ্যমে প্রদর্শিত করবে। এমনকি এ সুপার থ্যাংকসে নির্মাতাদের সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।
ইউটিউবের মতে, যে কোনো ভিডিওতে অসংখ্য দর্শক মন্তব্য করে। স্বাভাবিকভাবেই এত মন্তব্য নির্মাতাদের দেখা সম্ভব হয় না। কিন্তু ‘সুপার থ্যাংকস’ এর মাধ্যমে অর্থের বিনিময়ে মন্তব্য করলে ইউটিউব সেটাকে কালারফুল মন্তব্যের মাধ্যমে প্রদর্শন করবে, যা সহজেই নজরে পড়বে।
এমনকি এ সুপার থ্যাংকসে নির্মাতাদের সেই দর্শককে নিজের প্রতিক্রিয়া জানাতে পারবে।
দর্শক ও অনুসারীদের প্রদেয় অর্থের ৩০ শতাংশ ইউটিউব কেটে নেবে, বাকিটা পাবে কনটেন্ট ক্রিয়েটর। বিশ্বের ৬৮টি দেশে নতুন এ ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। আস্তে আস্তে সব দেশেই এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।
উল্লেখ্য, ইউটিউব ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও শেয়ারিং সাইট যা পেপ্যালের তিন প্রাক্তন কর্মচারী- চাড হারলি, স্টিভ চেন, এবং জাওয়েদ করিম ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ করেন। ২০০৬ সালের অক্টোবরে গুগল সাইটটিকে ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed