সিলেটে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৭০৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের ৬ জনই সিলেট জেলার বাসিন্দা, অপরজন হবিগঞ্জের। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৫০৮ জন, সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৫৩ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন।
একই সময়ে সর্বোচ্চ ৭০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সিলেট বিভাগে এই প্রথম ৭ শতাধিক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়লো। এর আগে এখানে একদিনে সর্বোচ্চ ৬৮১ জন সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হয়েছিলেন গত ১৮ জুলাই।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ৭০৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৪১৬ জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ৬৬ জন শনাক্ত হয়েছেন।
মোট ১৭৯১ জনের নমুনা পরীক্ষা করে এই ৭০৮ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৯.৫৩ ভাগ।
এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৮ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ হাজার ২৫ জন, যাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদফতর।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৭৭ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২০ জনে।
তিনি জানান, বর্তমানে সিলেটজুড়ে ৩৮০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Related News
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More



Comments are Closed