অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশিত হয়েছে।
সোমবার (২৬ জুলাই) বিকেল ৪টায় এ ফলাফল প্রকাশ করা হয়।
অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সব বিষয় ও কোর্সে যেসব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
তথ্য ও ফলাফলের বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd অথবা www.nubd.info) পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ২১ আগস্ট (শনিবার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
২২ আগস্ট রোববার বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed