গোয়াইনঘাটে ২০০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ২ হাজার ৩ পিস ইয়াবাসহ মো. রাসেল আহমেদ (১৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার রস্তুমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাসেল উপজেলার ভিতরগোল গ্রামের মো. আবুল খায়েরের ছেলে।
রোববার (২৫ জুলাই) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১ নম্বর রস্তুমপুর ইউনিয়নের তেলিকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় ২ হাজার ৩ পিস ইয়াবাসহ মো. রাসেল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গোয়াইনঘাট থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed