Main Menu

ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে বিক্রি করা হবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল।

টিসিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু হবে। আগামী ২৬ আগস্ট (ছুটির দিন ব্যতীত) পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

Share





Related News

Comments are Closed