সিলেট-৩ উপনির্বাচন: প্রচারণা শেষ সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রচরাণা সোমবার (২৬ জুলাই) থেকে শেষ হচ্ছে। ওইদিন সকাল ৮টার পর প্রচার-প্রচারণা চালালে নির্বাচনী বিধি লঙ্গন হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার বিধান আছে আইনে। সেই হিসেবে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায় প্রচার বন্ধ করতে হবে। কেননা, ভোটগ্রহণ শুরু হবে ২৮ জুলাই সকাল ৮টায়।
তিনি বলেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি প্রচারের জন্য একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভােটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভােটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৬ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শােভাযাত্রা করা যাবে না। বিষয়টি রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে প্রার্থী রাজনৈতিক দলকে অবহিত করবে।
সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed