করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় মারা গেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইসরাইল হোসেন। রোববার বিকেল পৌণে ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসরাইল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ৭ জুলাই ইসরাইল হোসেনের সহধর্মিণী স্বামীর করোনা আক্রান্তের কথা নিশ্চিত করে জানান, তিনি ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
সেদিন সিলেটের আরও ৮ কর্মকর্তা-কর্মচারীর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল নির্বাচন কমিশন।
ইসরাইল হোসেন সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়লে গত ৩ জুলাই তার স্থলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।
ইসরাইল হোসেন ছাড়াও ওই সময় করোনায় আক্রান্ত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন।
করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed