সিলেটে বিধিনিষেধ অমান্য করায় ৯২ যানবাহন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার (২৩ জুলাই) প্রথম দিনে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক করা হয়েছে ৯২টি যানবাহন। এছাড়া ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মানাতে ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন ৯৭টি টহল বাহিনী দায়িত্ব পালন করছে।
পুলিশ আরও জানায়, এরই ধারাবাহিকতায় লকডাউনের ১ম দিনে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে সিএনজি ২৮টি, মোটরসাইকেল ৯টি, প্রাইভেট কার ৭টি ও অন্যান্য ২টি মামলাসহ সর্বমোট ৪৬টি মামলা এবং সিএনজি ৩৫টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেট কার ৫টি, অন্যান্য ৩৮টি সহ মোট ৯২টি যানবাহন আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে সর্বমোট ১৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed