Main Menu

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৩৮৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জনের।

শুক্রবার (২৩ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন মারা যাওয়া ৮ জন মিলিয়ে এ বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৪৮৪ জন। এছাড়া, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫০ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৮৪ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২০০, সুনমাগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৪২ এবং মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪১.০৭ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৮৬৪ জনের।

আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৫২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ২০০ জন, হবিগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজারের ৪৭ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯ হাজার ১০৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫৫ জন এবং মৌলভীবাজারের ৩ হাজার ২৩৭ জন সুস্থ হয়েছেন।

সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন। এরমধ্যে সিলেটে ২৬৫, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ৪১ এবং মৌলভীবাজারে ২৯ জন।

Share





Related News

Comments are Closed