ময়মনসিংহে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) ভোরে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে।
বেলা সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু নাঈম মো. তালাত।
তিনি বলেন, গতরাতে র্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের উপজেলার হাটুরিয়া এলাকায় অবস্থান করছিল একদল দুষ্কৃতকারী। পরে টহল টিম সেখানে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতকারীরা।
এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আহত অবস্থায় দুইজনকে আটক করা হয়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed