বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দলের প্রধান নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) ভোরে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
তিনি জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব-১৫। এসময় র্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed