নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও ৫ যাত্রী।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ছয়জন নিহত হয়েছেন। আরও অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত তথ্য ও নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed