Main Menu

যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে বাঁচলো মুসল্লিদের প্রাণ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালাতে গিয়ে ধরা পড়েছেন মুখোশধারী এক যুবক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুরে নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্ল্যাশিংয়ে অবস্থিত মুসলিম সেন্টার অফ নিউইয়র্কে জুমার নামাজের খুতবা চলাকালীন এক যুবক মাস্ক পরিহিত অবস্থায় মসজিদের ভেতর প্রবেশ করেন। একপর্যায়ে তিনি তার পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করার চেষ্টা করলে বিষয়টি দ্রুত নজরে আসে উপস্থিত মুসল্লিদের। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাহসী কয়েকজন মুসল্লি সঙ্গে সঙ্গে ওই যুবককে জাপটে ধরে তাকে নিরস্ত্র করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে মসজিদটিতে লকডাউন ঘোষণা করা হয়। আতঙ্কের জেরে মসজিদের নারী সেকশনের বাতি নিভিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ওই যুবককে আটক করে হেফাজতে নেয়।

Manual6 Ad Code

পরবর্তীতে পুলিশের তল্লাশিতে ওই যুবকের কাছে থাকা অস্ত্রটিকে একটি ‘বিবি গান’ হিসেবে শনাক্ত করা হয়। এটি প্রচলিত আগ্নেয়াস্ত্র না হলেও জনসমাগমপূর্ণ একটি উপাসনালয়ে এমন অস্ত্রসদৃশ বস্তু নিয়ে প্রবেশের চেষ্টা কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত মুসল্লিদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় দ্রুত সাড়া দেয়ার জন্য এনওয়াইপিডিকে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code