এরশাদের ২য় মৃত্যু বার্ষিকীতে সিলেটে জাপার দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
(১৪ জুলাই) বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল এবং শিরণী বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এটি ইউ তাজ রহমান, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া, সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, সদস্য আলী হোসেন সরকার, আবুল কালাম আজাদ, আতিকুর রহমান আতিক, জেলা যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, যুব সংহতির সহ-সভাপতি ফারুক আহমদ রনি, জাহাঙ্গীর শামীম কামরুল, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন নাজু, হেলাল আহমদ লস্কর, কাওছার হোসেন হিরা, রাবেল হোসেন, আলী হোসেন, সাহেদ আহমদ, টিপু সুলতান প্রমুখ।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed