ঈদে বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার সব নোটই ছাপানো আছে। তবে কোরবানিতে পশু কেনাবেচায় বড় অংকের লেনদেন বেশি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হচ্ছে। পাশাপাশি আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।
৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট সরবরাহ করতে প্রস্তুতি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা অনুযায়ী নতুন নোট সরবারহ সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ সংবাদমাধ্যমকে বলেন, প্রতি বছরই চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে সারাবছর বাজারে নতুন নোট সরবরাহ করা হয়ে থাকে। তবে প্রতি দুই ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকে। সেই বিবেচনায় এবারও নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed