Main Menu

সড়ক পরিবহন মালিক সমিতির দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পণ্য পরিবহণ বিভাগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম হাদী ছয়ফুল এর সুস্থতা কামনা করে শুক্রবার বাদ আছর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন মোহাম্মাদীয়া জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মাদীয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা বদরুল আলম আজিজী মিলাদ মাহফিল শেষে বিশিষ্ট পরিবহন মালিক নেতা গোলাম হাদী ছয়ফুল ও তাঁর মায়ের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন। একই সাথে মরহুম গোলাম সোবহানী ওলি মিয়া’সহ করোনায় মৃত্যুবরণকারী সকল মুরদেগানদের আত্নার মাগফিরাত কামনা করা হয়।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারণ সম্পাদক মোঃ কয়ছর আলী জালালী ও সাদেক খান, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, কোষাধ্যক্ষ মোঃ মোহিদ মিয়া, নির্বাহী সদস্য ফয়জুর রহমান জাহেদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত দক্ষিণ সুরমা-মোগলা বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কাউছার আহমদ, বাইপাস রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, হুমায়ুন রশিদ চত্বর ব্যবসায়ী সমিতির নেতা যথাক্রমে আনোয়ার হোসেন, হাবীবুল্লাহ হাবীব, ইঞ্জিনিয়ার আনছার আলী, সুরমা পেট্রোল পাম্পের সত্বাধিকারী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সুরমান মিয়া, আব্দুল জলিল, সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed