লকডাউন: সিলেটে ১৮৭ মামলা, ১১৬টি যানবাহন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটে কঠোর অবস্থানে ছিলো প্রশাসন। আইনশৃ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সেনাবাহিনী ছিলো মাঠে। ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি মোবাইল কোর্ট তৎপর ছিলো।
কঠোর লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও লকডাউন নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে মামলা খেয়েছেন অনেকে। গুণতে হয়েছে জরিমানাও। এছাড়া লকডাউনে সড়কে বের হওয়ায় বেশকিছু যানবাহনের বিরুদ্ধেও মামলা করে পুলিশ।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে শুক্রবার সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় মোট ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিভিন্ন চেকপোষ্টে এবং ডিউটিস্থলে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় ৯৪ টি যানবাহনকে মামলা দেয়া এবং ১১৬ টি যানবাহন আটক করা হয়।
এরমধ্যে অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ৬টিসহ সর্বমোট ৯৪টি যানবাহনে মামলা দেয়া হয় এবং সিএনজি ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ০৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি সহ সর্বমোট ১১৬ টি যানবাহন আটক করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed