Main Menu

জৈন্তাপুরে জাল টাকাসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জাল টাকাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের আহমদ হোসেনের ছেলে কতুব উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫)।

পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার টাকার জাল নোটসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের নিকট হতে ১ হাজার টাকা মূল্যমানের ২৭টি জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলায় একটি চক্র জাল টাকার বাণিজ্য করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ রয়েছে। চক্রটিকে ধরতে পুলিশ অভিযান জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় এই চক্রের ২ সদস্যকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed