Main Menu

সাংবাদিক মতিউল বারীর মা আর নেই; জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক; সিলেট মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতা এবং মরহুম আব্দুল খালিক চৌধুরীর স্ত্রী সুফিয়া খাতুন চৌধুরী (৮২) বুধবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিতরোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার বাদ জোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবরস্থানে মরদেহ দাফন করা হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন সাংবাদিক মতিউল বারী চৌধুরী।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক মতিউল বারীর মাতা সুফিয়া খাতুন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার রাতে জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed