বিয়ের আয়োজন করায় সিলেটে ৩ রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাকালীন স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরের ৩ রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রমাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ৩ টি রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অভিযানকালে নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও নগরের উপশহরের বে লিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করে এসব রেস্টুরেন্টে ৫০ জনের অধিক মানুষ জমায়েত করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed