Main Menu

সিলেটে কলোনি থেকে ৪ নারীসহ দালাল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় একটি কলোনিতে অভিযান চালিয়ে ৪ ‘নিশিকন্যা’ ও তাদের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) বিকেলে মোগলাবাজার থানাধীন আলমপুর ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বের একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের।

পুলিশ জানায়, শনিবার বিকাল ৫ টায় আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিপু কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগরীর ২৭নং ওয়ার্ডের জামাল মিয়ার কলোনি থেকে ৪ পতিতা ও ১ দালালকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চাঁদপুর জেলার উত্তর মতলব থানার জইরাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে টিটন আহমদ টিটু (২৭), টিটুর স্ত্রী দিলরুবা আক্তার সুমি (২৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মনিপুরহাটি গ্রামের আলাল মিয়ার মেয়ে তানিয়া আক্তার (২০), সুনামগঞ্জের দিরাই উপজেলার আবুল হোসেনের মেয়ে ঝর্ণা বেগম (২০) ও একই উপজেলার আনোয়ারপুর গ্রামের শাহজানের মেয়ে মাছুমা আক্তার (২০)।

গ্রেফতারকৃত সবাই জামাল মিয়ার কলোনিতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে, অভিযানকালে পপি নামের এক পতিতা সর্দার পালিয়ে যায়।

 

Share





Related News

Comments are Closed