শনিবার বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ দপ্তরের নিয়ন্ত্রনাধীন এলাকার ১১ কেভি কামালবাজার ফিডারে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন উন্নয়ন প্রকল্প কর্তৃক জরুরী লাইন মেরামত ও নবায়ন কাজের জন্য আগামীকাল শনিবার (২৬ জুন) সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি কামালবাজার ফিডারের এলাকা সমুহ হলো- বরইকান্দি ৪ নং রোড, বরইকান্দি ১০ নং রোড, মকনদোকান, তেলিরাই, চৌধুরীগাঁও, হাজরাই, সৈয়দপুর, হয়দরপুর, মন্ত্রাসপুর, আনন্দবাজার, কুঁড়িগ্রাম, ধরগাঁও, বেটরমুখ, ছোট দিঘলি, রাওতরগাঁও, তালিবপুর ও এর আশপাশ।
নির্ধরিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed