Main Menu

স্রাক মা ও শিশু ক্লিনিক ভার্থখলা শাখার উদ্বোধন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ডাঃ লুৎফুন্নাহার জেসমিন বলেছেন, জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। পরিবার পরিকল্পনা থেকে শুরু করে জনগনের জীবন মান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। এর ধারাবাহিকতা রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থা কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে গেছে অনেক দূর। তাই স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি করে কাজ করতে হবে।

শনিবার (১৯ জুন) সকালে দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ স্টারভিউ টাওয়ারে ¯্র্যাক মা ও শিশু ক্লিনিক কর্মসূচী ভার্থখলা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

¯্র্যাক চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরীর সভাপতিত্বে ও ¯্র্যাক এর নির্বাহী পরিচালক ও মা ও শিশু ক্লিনিক কর্মসূচীর চেয়ারম্যান মোঃ কয়েছ আহমদ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, স্টারভিউ টাওয়ারের এমডি আব্দুল্লাহ আল হাদী, সিলকো হোমস এর এমডি মাওলানা তাজুল ইসলাম হাসান।

Manual1 Ad Code

আব্দুল্লাহ মাহমুদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারভিউ টাওয়ারের ভাইস চেয়ারম্যান হিফজুর রহমান, আলহাজ্ব আব্দুল জলিল, সেভেন সিন্ডিকেট প্রাঃ লিঃ এর পরিচালক হাজী ইকবাল আহমদ, হামিদুর রহমান খান খছরু, শহিদুর রহমান জুনু, প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হালিম, মেডিকেল অফিসার ডাঃ এসকে নাহিদ, ডাঃ তোফায়েল আহমদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামেয়া নূরীয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমেদ। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ¯্র্যাক মা ও শিশু ক্লিনিক ভার্থখলা শাখার উদ্বোধন করেন।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code