সিলেটে নিখোঁজ ৩ শিশুকে জাফলং জিরো পয়েন্ট থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার আহমদপুর থেকে নিখোঁজ হওয়া ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুন) সকালে তারা নিখোঁজ হয়। তারা সবাই মাদ্রাসা শিক্ষার্থী।
শনিবার (১৯ জুন) তাদের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট থেকে স্থানীয় জনতা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তিন শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
৩ মাদ্রাসা শিক্ষার্থী হচ্ছে- হাসান (১৩), হোসেন (১৩) ও অপু (১০)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় হাসান ও হোসেনের চাচাতো ভাই সালাহ উদ্দিন বৃহস্পতিবার (১৭ জুন) সাধারণ ডায়রি করেন।
হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদ্রাসায় হিফজ বিভাগে এবং অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যায়নরত।
সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৬টায় বাসার কাউকে কোনো কিছু না বলে তারা বাসা থেকে বের হয়ে যায়। আজ শনিবার গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে তাদেরকে দেখতে পেয়ে স্থানীয় জনতা উদ্ধার করে আমাদেরকে ও পুলিশে খবর দিলে আমরা গিয়ে তাদের নিয়ে আসি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed