Main Menu

শফি চৌধুরীকে শোকজ করেছে বিএনপি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ায় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি সিলেট-৩ সহ তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, আপনি (শফি চৌধুরী) এ নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে দলের কাছে একটি ভিডিও ক্লিপ এসেছে। এ বিষয়ে আগামী ১৮ জুনের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত কারণ দর্শাতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

Manual5 Ad Code

বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নিতে ১৫ জুন মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code