সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সিলেটের প্রথম মেয়র বদর উদ্দিন কামরানের রাজনীতি এ দেশের মাটি ও মানুষের রাজনীতি। তার প্রতিটি পদক্ষেপের প্রথম ভাবনাই ছিলো মানুষ, এজন্যে তিনি সিলেটবাসীসহ সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামীলীগ আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
মঙ্গলবার (১৫ জুন) বাদ আসর সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ- সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, এড. শাহ ফরিদ আহমদ, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক এড. আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ আব্দুল বারী, মোঃ জাকির হোসেন, এড. আফসর আহমদ, এড. ফখরুল ইসলাম, এড. মনসুর রশীদ, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।
Related News
সিলেট নগরের ড্রেনে অজ্ঞাত নারীর লাশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের টিলাগড় এলাকার বুরহানবাগে ড্রেনের পানিতে এক অজ্ঞাতRead More
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীRead More



Comments are Closed