Main Menu

বিএনপি নেতা রাজ্জাকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সহ-সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, প্রবীন বিএনপি নেতা জননেতা সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের রোগমুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৫ জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে দোয়া কর হয়।

Manual2 Ad Code

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, আমির হোসেন, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মুর্শেদ আহমদ মুকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা যুবদরে আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, ফজলুল হক, ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, প্রবীন বিএনপি আব্দুর রাজ্জাকের রোগমুক্তি কামনায় প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে দোয়া মাহফিল করার জন্য আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code