কারাবন্দী আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তি দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দী আলেম-উলামাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে পূর্বনির্ধারিত একটি মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা।
মানববন্ধন পালনে প্রশাসনিক বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আসর দলীয় কার্যালয়ে এক তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় কর্মসূচি পালনে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সীমিত পরিসরের মানববন্ধন পালনে প্রশাসন বাধা দিয়ে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের শান্তিপ্রিয় নিরপরাধ আলেম-উলামা ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনে সরকার বেপরোয়া হয়ে গেছে। আলেম-উলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে জেলেবন্দী করে অন্যায় ও জুলুম করা হচ্ছে। যা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।দেশের শান্তি-শৃঙ্খলায় আলেমদের ভূমিকা অপরিসীম। আলেমদের অন্যায়ভাবে নিপীড়ন দেশের জনগণ সহ্য করবে না। তাই সকল ইসলামী নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা উবায়দুর রহমান, মাওলানা আব্দুল খালিক, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কাজী হফিজ জুনাইদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামরুজ্জামান খান,ওসমানী নগর উপজেলা সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি আমিরুল ইসলাম জিতু, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদ আহমদ প্রমুখ।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed