Main Menu

নারায়ণগঞ্জে অর্ধশত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিনের নেতৃত্বে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুল দাশেরবাগ এবং কুঁড়িপাড়া এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তাদের পাশাপাশি র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে আবাসিকে গ্যাস সংযোগের মাধ্যমে গত ৭ বছরে অন্তত ১২৬ কোটি টাকার গ্যাস চুরি হয়েছে।

পর্যায়ক্রমে জেলার অন্যান্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কোম্পানির উপ-মহাব্যবস্থাক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ।

 

 

Share





Related News

Comments are Closed