একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম!
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক প্রবাসীর স্ত্রী। সোমবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে শহরের ডা. হায়দার ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
গৃহবধূর স্বজনরা জানান, এর আগে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে ডাক্তাররা দুটি সন্তানের ধারনা দিয়েছিল। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশন করে পর্যায়ক্রমে চারটি কন্যা সন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর রাব্বি হোসেন নামের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি নবজাতকদের পরিবার। যৌথ পরিবার হওয়াতে চার সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না বলেও জানান তারা।
হাসপাতালের পরিচালক মো.সায়েম বলেন, ‘খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি। আর এই হাসপাতালে এখন মায়ের একসাথে চার সন্তান জন্মদানের ঘটনা এটি প্রথম হওয়ায় আগামী দুই বছর পর্যন্ত এই চার শিশুর চিকিৎসা সেবায় বিশেষ ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed