মারা গেলেন বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা ভারতের মিজোরামের বৃদ্ধ জিয়ংহাকা ওরফে জিয়ন ৭৬ বছর বয়সে মারা গেছেন।
আইজলের এক হাসপাতালে রোববার (১৩ জুন) রাতে মারা যান তিনি। তার ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি রয়েছে। খবর পিটিআইয়ের।
হাসপাতালের চিকিৎসক লালরিনথুয়াংগা জাহাউ বলেন, জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। তিন দিন ধরে বাকতাওয়াং গ্রামে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তার বাড়ি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এ পরিবার।
জিয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ।
মুখ্যমন্ত্রী টুইটে লেখেন— ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed