একজন করোনা শনাক্ত হওয়ায় লকডাউন থিম্পু
আন্তর্জাতিক ডেস্ক: ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানা গেছে, মাত্র একজনের দেহে করোনাভাইরাস শনাক্তের পর ভুটানের রাজধানী থিম্পুতে লডাউন কার্যকর করা হয়েছে। জানা গেছে, আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে।
গত শনিবার (১২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া লকডাউন ৭২ ঘণ্টা ধরে চলবে। শনিবার (১২ জুন) দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়। এরপর সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে।
জানা গেছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে। অবশ্য আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে লকডাউনের এই সময়ের মধ্যে থিম্পুর সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed