Main Menu

বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবক মারা গেছেন। রোববার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের সদর হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়।

নিহত সাহেদ আহমদ দিপু (২৮) পৌরসভার নয়াগ্রামের বাসিন্দা এবং হাসপাতাল রোডস্থ এ.আলী ফার্মেসীতে কর্মরত ছিলেন৷

জানা যায়, সাহেদ আহমদ দিপু কর্মস্থল এ.আলী ফার্মেসী থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় হাসপাতালের সামনের সড়কটি পারাপারের জন্য সড়কের পাশে দাঁড়ান। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে জোরেশোরে ধাক্কা দিলে দিপু মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দূর্ঘটনার পর ঘাতক অটোরিকশা চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Share





Related News

Comments are Closed