Main Menu

সিলেটে নুরজাহান, নবান্ন ও নুরী রেস্টুরেন্টকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পন্য উৎপাদন ও বিক্রির অভিযোগে সিলেট নগরে ভোক্তা অধিকার আইনে ৩ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালাত।

বুধবার (৯ জুন) নগরের কোর্টপয়েন্ট, তালতলা এবং লামাবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করায় ভোক্তা অধিকার আইনে নগরের কোর্ট পয়েন্টের নুরজাহান রেস্টুরেন্ট, তালতলার নবান্ন রেস্তোরা এবং লামাবাজারের নুরী রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা ও ১২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, সরকারির নির্দেশনা মোতাবেক করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নগরীতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।

তিনি বলেন, নুরজাহান রেস্টুরেন্ট, নবান্ন রেস্তোরা ও নুরী রেস্টুরেন্টে করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছিলো। এর দায়ে এই তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

 

Share





Related News

Comments are Closed